× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবীন্দ্র প্রতিকৃতিতে কালি লেপনে সৃজনশীল বই প্রকাশক সমিতির উদ্বেগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৯:৩১ পিএম

রবীন্দ্র প্রতিকৃতিতে কালি লেপনে সৃজনশীল বই প্রকাশক সমিতির উদ্বেগ

সম্প্রতি ঢাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে সৃজনশীল বই প্রকাশক সমিতি ঢাকা।

সোমবার (১২ অক্টোবর) সমিতির সভাপতি সাঈদ বারী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব। তার সাহিত্যকর্ম, সংগীত ও চিন্তাধারা বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে অসামান্য অবদান রেখেছে। তিনি আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’র রচয়িতা। জাতীয় সংগীত একটি জাতির আত্মপরিচয়, মর্যাদা ও গৌরবের প্রতীক। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার প্রতি অবমাননাকর আচরণ তাই কেবল একজন কবির প্রতি অসম্মান নয়, এটি আমাদের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতিও অবমাননাকর। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

কোনো রাষ্ট্রের রাজনৈতিক ভূমিকা বা নীতির বিরোধিতা এবং সেই রাষ্ট্রের সাহিত্য-সংস্কৃতির প্রতিনিধিত্বকারী কোনো ব্যক্তিত্বের সৃষ্টিকে আক্রমণ করা এক বিষয় নয়। রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিবাদের অধিকার অক্ষুণ্ন রেখেই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্প-সাহিত্য এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের সমালোচনা কিংবা তার চিন্তার সঙ্গে দ্বিমত পোষণের অধিকার সবার রয়েছে। তবে তা প্রকাশের পথ হতে হবেÑ যুক্তি, আলোচনা ও সুস্থ সাংস্কৃতিক বিতর্ক, কোনোভাবেই অবমাননাকর কর্মকাণ্ড নয়।

সৃজনশীল বই প্রকাশক সমিতি ঢাকা মনে করে, বই, সাহিত্য ও সংস্কৃতি মানুষের মধ্যে মুক্তবুদ্ধি, মানবিকতা ও সহিষ্ণুতার বিকাশ ঘটায়। তাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্প-সাহিত্যের নিদর্শনের প্রতি অসম্মান প্রদর্শনের পরিবর্তে যুক্তিনির্ভর আলোচনা ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা জরুরি।

বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আইনের যথাযথ প্রয়োগ প্রত্যাশা করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা