প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৮:৩৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৬ ১৮:৪০ পিএম
প্রতীকী ছবি
পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
সোমবার বিকেল ৫টা ২ মিনিটের দিকে চকবাজারের ছোট কাটারায় এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ নামের ওই ভবনের ছয়তলার একটি দোকানে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলের উদ্দেশে ইউনিট পাঠানো হয়। বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।