× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১০:০৬ এএম

মেঘলা আকাশ। ছবি: সংগৃহীত

মেঘলা আকাশ। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। একই সঙ্গে দিনের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ১ মিলিমিটার।

এর আগে শনিবার (১০ অক্টোবর) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার (১২ অক্টোবর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা