× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স -এ মোমশাদ আলী খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৯:০৯ পিএম

 মোমশাদ আলী খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোমশাদ আলী খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএটি বাংলাদেশ পিএলসি. এর করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স (কোরা) বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন মোমশাদ আলী খান।

তিনি ১ অক্টোবর, ২০২৬ থেকে এ দায়িত্ব গ্রহণ করেছেন।

করপোরেট অ্যাফেয়ার্স, রেগুলেটরি অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট রিলেশনস, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক কমিউনিকেশনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দশকেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে মোমশাদ আলী খানের।

বিএটি বাংলাদেশে যোগদানের পূর্বে তিনি কোকা-কোলা বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি কোকা-কোলা বাংলাদেশ লিডারশিপ টিমের সদস্যও ছিলেন।

এর আগে মোমশাদ আলী খান জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের করপোরেট অ্যান্ড ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি এক দশকেরও বেশি সময় শেভরন বাংলাদেশে কর্মরত ছিলেন। সেখানে তিনি করপোরেট অ্যাফেয়ার্সের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেন।

মোমশাদ আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

নিয়োগ প্রসঙ্গে মোমশাদ আলী খান বলেন, “এ অঞ্চলে ১১৬ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য ধারণকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত। প্রতিষ্ঠানটির দক্ষ ও অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে কাজ করে, এর টেকসই সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে চাই। একই সঙ্গে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও জোরদার করা এবং পরিবর্তনশীল নীতি ও কাঠামোর প্রেক্ষাপটে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছি।"

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা