বিবিসি বাংলা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৬:০৩ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ১৬:০৪ পিএম
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: বাসস
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতের এজলাস থেকেই পালিয়ে যান এই আসামি। এজলাসের ডকের সাথে তার হাতের হাতকড়া বাধা ছিল। ওই হাতকড়া খুলেই আসামি মি. শফিক পালিয়ে যান।
এর আগে গতবছরের ১৯শে জুন, মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে গিয়েছিলেন তিনি।
ওই ঘটনায় পুলিশ একটি কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছিল। পরে তাকে আবার গ্রেফতার করে পুলিশ।
এই মামলাতেই সাক্ষ্যগ্রহণ থাকায় তাকে কারাগার থেকে হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল। যদিও সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।