× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেজগাঁওয়ে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১১:৪৭ এএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৩:৪৩ পিএম

প্রবা অলঙ্করণ

প্রবা অলঙ্করণ

রাজধানীর তেজগাঁওয়ে এলোপাতাড়ি কুপিয়ে এক নিরাপত্তা কর্মীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

কুনিপাড়ায় হ্যাপি হোমস রোডের পাশে জুয়েল ইন্ডাস্ট্রিজের ভেতর ঢুকে সোমবার (৯ জানুয়ারি) সকালে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসেম মিয়া জুয়েল ইন্ডাস্ট্রিজের নিরাপত্তা কর্মী ছিলেন।

হাসেম মিয়ার সহকর্মী ঝন্টু জানান, ‘আমরা জুয়েল ইন্ডাস্ট্রিজে কাজ করি। হাসেম মিয়া আমাদের সিকিউরিটি গার্ড। সকালে আমি তার রুমে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় সে মেঝেতে পড়ে আছে। পরে সে অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, তার শরীরে অসংখ্য ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা