× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢামেক টয়লেটে রক্তাক্ত ঝুলন্ত মরদেহ: মৃত নারী বারডেমের স্টাফ নার্স

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৮:৫৯ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬ ১৯:৫৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ঝুলন্ত নারীর পরিচয় পাওয়া গেছে।

তার নাম তন্ময় মন্ডল। তিনি বারডেম জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। প্রায় একমাস আগে তিনি সেখানে যোগদান করেছিলেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান সোমবার বিকালে এ তথ্য জানিয়েছেন।

ঘটনাটি হত্যাকাণ্ড কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, “ভেতরে অনেক রহস্য আছে। আমরা সেগুলো বের করার চেষ্টা করছি। ওই নারী তার এক বান্ধবীর এনআইডি কার্ড দিয়ে মোবাইলের একটি সিম তুলেছিলেন। এ বিষয়সহ বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে”।


তবে এগুলো আপাতত প্রাথমিক ধারণা। তদন্তের পর আরও বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে, হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি মহিলা টয়লেটের ৪ নম্বর কক্ষ থেকে ‎‎সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া মরদেহ উদ্ধারে ৫ থেকে ৬ ঘণ্টা আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের দ্বিতীয় নম্বর গেটের বাইরে নিচে রক্তাক্ত একটি ছুরিও পাওয়া যায়। 

তবে ছুরি পাওয়ার বিষয়টি মরদেহের সঙ্গে সম্পৃক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা