× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনসার সদস্যদের নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করতে হবে: মহাপরিচালক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২২:৪৮ পিএম

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, অধীনস্থ সদস্যদের সফলভাবে নেতৃত্ব প্রদানের পূর্বশর্ত হলো তাদের সমস্ত ব্যবস্থাপনায় নিজেকে সম্পৃক্ত ও নিবেদিত করা।

একই সঙ্গে প্রতিটি ক্ষেত্রে নিজের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করতে হবেÑ যা অধীনস্থদের জন্য অনুকরণীয় হবে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমিতে ‘কমান্ড, লিডারশিপ ও ম্যানেজমেন্ট’ শীর্ষক এই কোর্সের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন।

মেজর জেনারেল আবদুল মোতালেব বলেন, আশা করা হচ্ছে, নব সংযোজিত নেতৃত্ব দর্শনকেন্দ্রিক এই কোর্সের আধুনিক কারিকুলাম ও অভিজ্ঞ বক্তাদের মতবিনিময় আগামী দিনে বাহিনীকে আরও দক্ষ, দূরদর্শী ও জনসেবামুখী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। সকাল পৌনে ১০টার দিকে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সমাপ্ত হয়। 

অনুষ্ঠানে মেজর জেনারেল (অব.) ফখরুল আহসানসহ উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক সাইফুল্লাহ রাসেলসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা