× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালালে ২ বিমানকর্মীর জুতায় মিলল ৯.৩৪ কেজি সোনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১২:৫৫ পিএম

উদ্ধার করা ৮০টি সোনার বারের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। ছবি: সিআইআইডির সৌজন্যে

উদ্ধার করা ৮০টি সোনার বারের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। ছবি: সিআইআইডির সৌজন্যে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ দশমিক ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মধ্যে রয়েছে ৮০টি সোনার বার, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এই তথ্য জানিয়েছে সিআইআইডি।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের EK0582 ফ্লাইটের দুই বিমানকর্মীর ওপর নজরদারি করা হয়।

ফ্লাইটটি রানওয়েতে পৌঁছানোর পর ওই দুই বিমানকর্মীর জুতায় তল্লাশি চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, উদ্ধার করা প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। ৮০টি বারের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।

বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণবার লুকিয়ে আনার ঘটনাকে চোরাচালানের অভিনব কৌশল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই চালানের সঙ্গে আর কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং ঢাকায় কার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা