× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: দুই ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আরও ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২১:১২ পিএম

ভাঙচুরের পর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। ছবি: সংগৃহীত

ভাঙচুরের পর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেনÑ ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বিলুপ্ত কমিটির সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ এবং জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলা শাখার সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু ওরফে মোল্লা। 

পুলিশের তথ্য অনুযায়ী, সাজ্জাদ হোসেনকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। একই রাতে মিরপুর এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে শাহ আলী থানা-পুলিশ। এছাড়া শনিবার শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিয়াসকে গ্রেপ্তার করা হয়। 

ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হলো। তিনি আরও জানান, গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটে সরাসরি অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার পেছনে কারা নির্দেশদাতা হিসেবে কাজ করেছেন, তাদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে তাদেরও গ্রেপ্তার করা হবে।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি’র ব্যানারে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায় মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি। তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে বিভিন্ন স্থাপনা ও মালামালে হামলা চালায়। পরে স্বাস্থ্যকেন্দ্র থেকে ওষুধ, টিকা, চিকিৎসাসামগ্রীসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। একই সঙ্গে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও ভেঙে ফেলা হয়। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর দলের শীর্ষ পর্যায়ের নির্দেশে পদত্যাগ করেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা