× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল স্থানান্তর: ডিএমপি কমিশনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৪:১৪ পিএম

মহাখালী বাস টার্মিনালের নতুন জায়গা দেখতে এসে শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

মহাখালী বাস টার্মিনালের নতুন জায়গা দেখতে এসে শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

আগামী তিন মাসের মধ্যে গুলিস্থান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

মহাখালী বাস টার্মিনালের নতুন জায়গা দেখতে এসে শনিবার সকালে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন করে বরাদ্দকৃত জায়গা দেখতে আসেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় ৮০টি বাস রাখার মতো নতুন জায়গা বুঝিয়ে দেওয়া হয়।

ডিএমপি কমিশনার বলেন, “বর্তমান সরকার বাস ডিপো এ টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকলেও ডিপো নিয়ে যাওয়া হবে পূর্বাচলে। এ ছাড়া ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্থান ও ফুলবাড়িয়া টার্মিনাল তিন মাসের মধ্যে কেরানীগঞ্জে চুনকুটিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আলাদা টার্মিনাল ও ডিপো করা হবে”।

তিনি আরও বলেন, “গুলিস্তান ও ফুলবাড়িয়ায় আমাদের যে টার্মিনাল রয়েছে, সেগুলো স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছে। চুনকুটিয়ায় ঝিলমিল প্রকল্পে ডিপো নির্মাণের জন্য সরকার ইতোমধ্যে ১০ একর জায়গা বরাদ্দের অনুমতি দিয়েছে। রাজউকের মাধ্যমে সেখানে দ্রুত ডিপো নির্মাণের কাজ শুরু করা হয়েছে। পরবর্তীতে আরও প্রায় ৭৫ একর জায়গা নিয়ে সেখানে স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা