× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মগবাজারে ‘আইস্পেস ২২’-এর নতুন শাখার উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৯:০৬ পিএম

ঢাকার মগবাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের আইওয়্যার ব্র্যান্ড ‘আইস্পেস ২২’-এর নতুন শাখার উদ্বোধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার মগবাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের আইওয়্যার ব্র্যান্ড ‘আইস্পেস ২২’-এর নতুন শাখার উদ্বোধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার মগবাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের আইওয়্যার ব্র্যান্ড ‘আইস্পেস ২২’-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রাজধানীর ৫৫-৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কে অবস্থিত নতুন এ শোরুমের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার সালাউদ্দিন সুমন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, ক্বারী মাওলানা মোহা. জুনায়েদ আল হাবিব, বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হান ও হাফেজ মাওলানা জুবায়ের আহমাদ তাশরিফসহ আরও অনেকে। তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নতুন শাখাটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানটির কর্ণধার মো. মোশাররফ হোসেন জানান, নতুন শোরুমে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের চশমা, কনট্যাক্ট লেন্স ও সানগ্লাসের সংগ্রহ রয়েছে। এর মধ্যে ওকলি, এম্পোরিও আরমানি, ভ্যারিলাক্স, ক্যারেরা, হিউগো বস, রে-ব্যান, আকুভ্যু, ভোগ ও টমি হিলফিগার ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।

উদ্বোধন উপলক্ষে দর্শনার্থী ও গ্রাহকদের জন্য বিশেষ আয়োজন হিসেবে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা সেবার ব্যবস্থা করা হয়। এতে আগতদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও বিশ্বমানের পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের উন্নত চোখের যত্ন নিশ্চিত করাই ‘আইস্পেস ২২’-এর লক্ষ্য। মগবাজারের নতুন এ শাখা থেকে নিয়মিতভাবে গ্রাহকদের আই-কেয়ার সেবা দেওয়া হবে।

পুরো অনুষ্ঠানটির আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিল বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা