× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক হুমায়ূন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৮:২০ পিএম

 ঢাকা সাংবাদিক ফোরাম (ডিএসএফ)-এর নতুন কমিটিতে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী সভাপতি এবং দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা সাংবাদিক ফোরাম (ডিএসএফ)-এর নতুন কমিটিতে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী সভাপতি এবং দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার স্থানীয় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরাম (ডিএসএফ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী সভাপতি এবং দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রাজধানীর ঢাকা ক্লাবে শুক্রবার আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৬-২৮ মেয়াদের জন্য ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচিতদের নাম ঘোষণা করেন বিশিষ্ট কবি, শিশুসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের ডিরেক্টর-ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন এনটিভির জাহিদ রহমান, সহ-সভাপতি দৈনিক সংগ্রামের এ কে এম কামরুজ্জামান (হিরু), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মানবজমিনের রাশিম মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা।

অর্থ সম্পাদক হয়েছেন প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সির মাকসুদা লিসা, সাংগঠনিক সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. রাশেদ নিজাম, দপ্তর সম্পাদক একুশে টেলিভিশনের আফসানা জাহান নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাপ্তাহিক সাফকথার মো. মাহমুদুর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনটিভির ইয়াসির আরাফাত (কুশল), তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের আল মোহাইমিনুল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আজকের দৈনিকের মো. আবুল কাশেম, কল্যাণ সম্পাদক চ্যানেল এসের মিঠুন সরকার এবং নারী বিষয়ক সম্পাদক দ্য বিজনেস ফাইলের সৈয়দা রিমি কবিতা।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বাসসের মোহাম্মদ নাসির উদ্দিন (লিটন), এখন টিভির শাহরিয়ার জামান দীপ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের দেলোয়ার হোসেন বাদল, এগ্রি নিউজ টোয়েন্টিফোর ডটকমের মো. খোরশেদ আলম জুয়েল, ডিবিসি টেলিভিশনের হোমায়রা মাহমুদা ফারুকী ও দৈনিক মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু।

সাধারণ সভায় ডিএসএফের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনার সুপারিশ করা হয় এবং তা পাস হয়।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা ঢাকার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সবার জন্য বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে ঢাকা সাংবাদিক ফোরামকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা