× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমজমের পানি নিয়ে শাহজালালে হট্টগোল, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৩:৫৬ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৬ ১৪:১১ পিএম

জমজমের পানি সরবরাহ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিমানবন্দরে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ছবি: ভিডিও থেকে

জমজমের পানি সরবরাহ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিমানবন্দরে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ছবি: ভিডিও থেকে

মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৮ ফ্লাইটের উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জামায়াত নেতা মেজর (অব.) আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে ফ্লাইটটি মদিনা থেকে ঢাকায় আসে।

জমজমের পানি সরবরাহে পরিচালনাগত গাফিলতি ও কনটেইনার অফলোডিংয়ে বিলম্বের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পানি সরবরাহ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিমানবন্দরে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

এজাহার অনুযায়ী, ফ্লাইটটিতে জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল স্বপরিবারে ঢাকায় আসে। ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় পানি না পাওয়া ও ট্রলি সংকট নিয়ে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান উত্তেজিত হয়ে পড়েন।

অভিযোগে বলা হয়েছে, তিনি বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ডেকে অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা কর্মকর্তা ও বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এগিয়ে এলে তার ওপর হামলা ও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা (ডিএসও) মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে শুক্রবার বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৮৬/১৮৯/২৯৪/৩২৩/৩৫২/৩৫৩/৫০৪/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা