× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতিরঝিলে বহিষ্কৃত যুবদল নেতার গুলিবর্ষণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ০৮:১৫ এএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৬ ০৮:১৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার হাতিরঝিলে পূর্ববিরোধের জেরে সোহান নামে এক ব্যক্তিকে অস্ত্রের বাট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে যুবদলের সাবেক ও বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।

বাংলামোটর মোড়ের পুরাতন পাম্পের গলিতে বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহত সোহানকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় একটি বিরোধকে কেন্দ্র করে সোহানের সঙ্গে সাইমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইমন অস্ত্রের বাট দিয়ে সোহানের মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়। এরপর ঘটনাস্থলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সাইমন চলে যান বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, আহত সোহানের বাসা নিউ ইস্কাটন এলাকায়।

ঘটনার পর বাংলামোটর এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা