× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পল্লবীতে জমি নিয়ে বিরোধে বাড়ি ভাঙচুর ও গোলাগুলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৩ পিএম

পল্লবী থানা। ফাইল ছবি

পল্লবী থানা। ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ভাঙচুর ও গোলাগুলির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় আলাদা দুটি মামলা হয়েছে। 

বুধবার পল্লবীর সাগুপ্তার বাইটেক এলাকায় এ ঘটনা ঘটে। 

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুপুরে জমি মাপ-জোকের সময় উভয় পক্ষের হাতাহাতি হয়। একপর্যায়ে এক ব্যক্তিকে রড দিয়ে মারা হয়। পরবর্তীতে অপর পক্ষের বাড়িতে হামলার সময় আশপাশ থেকে লোকজন জড়ো করতে মাইক দিয়ে ডাকা হয় বলে জানতে পেরেছি। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

ওসি হাসান বাসির আরও জানান, এ ঘটনায় উভয়পক্ষ আলাদা মামলা করেছে। সেখানে এক রাউন্ড গুলি ছোঁড়া হয় বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বুধবার দুপুরে জমি মাপ-জোকের সময় বিরোধ চরম আকার ধারণ করে। উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তিকে রড দিয়ে মারা হয় বলে অভিযোগ উঠেছে। পরে এক পক্ষ অপর পক্ষের বাড়িতে হামলা চালায়। এ সময় আশপাশ থেকে লোকজন জড়ো করতে মাইক ব্যবহার করা হয় বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা