× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জালিয়াত চক্র খুঁজতে কমিটি গঠন ডিএসসিসির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৩ পিএম

ডিএসসিসির লোগো ও ডিএসসিসি নিয়ে প্রতিদিরনের বাংলাদেশে প্রকাশিত সংবাদের স্ক্রিনশট। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ডিএসসিসির লোগো ও ডিএসসিসি নিয়ে প্রতিদিরনের বাংলাদেশে প্রকাশিত সংবাদের স্ক্রিনশট। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সিস্টেমে ৪৭টি জাল ট্রেড লাইসেন্স কীভাবে প্রবেশ করল- এ প্রশ্নের উত্তর খুঁজতে এবার তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। ২২ সেপ্টেম্বর দপ্তর আদেশের মাধ্যমে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়।

এর আগে ডিএসসিসির ট্রেড লাইসেন্স জালিয়াতি নিয়ে ‘প্রতিদিনের বাংলাদেশ’-এ দুই দফা প্রতিবেদন প্রকাশিত হয়। সর্বশেষ গত ৩০ আগস্ট ‘ডিএসসিসির সিস্টেমে জাল লাইসেন্স ঢুকল কীভাবে’- শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ডিএসসিসির অঞ্চল-৮ এলাকায় পাওয়া ৪৭টি জাল ট্রেড লাইসেন্সের তথ্য তুলে ধরা হয়।

দীর্ঘ প্রক্রিয়া শেষে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্টকে। অঞ্চল-৩-এর উপকর কর্মকর্তা কমিটির সদস্য সচিব এবং বাজার ও বিবিধ রাজস্ব আদায় শাখার রাজস্ব কর্মকর্তা সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

দপ্তর আদেশে কমিটিকে অঞ্চল-৮ এলাকায় পাওয়া ৪৭টি জাল ট্রেড লাইসেন্সের বিষয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে এসব লাইসেন্সের সত্যতা, সেগুলো সিটি করপোরেশনের সিস্টেমে কীভাবে প্রবেশ করেছে এবং এর পেছনে কারা জড়িত- এসব বিষয় খতিয়ে দেখা হবে।

ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খান কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন।

এখন তদন্তে শুধু জাল ট্রেড লাইসেন্স শনাক্ত করা নয়, সিটি করপোরেশনের নিজস্ব সিস্টেমে এসব লাইসেন্স কীভাবে প্রবেশ করল এবং এর সঙ্গে কারা জড়িত- সেই তথ্যও বেরিয়ে আসে কি না, সেটিই দেখার বিষয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা