× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পল্টনে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৫ এএম

ছবি: এআই তিয়ে তৈরি

ছবি: এআই তিয়ে তৈরি

রাজধানীর পল্টনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মিজানুর হাওলাদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

গাজী শপিং কমপ্লেক্স এলাকায় বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক(এসআই)মো. জাহিদ হাসান নিরব এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরের দিকে ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ট্রাক ওই যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহত মিজানুরের গ্রামে বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার করপুরকান্ধী গ্রামের মফিজুর হাওলাদারের ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা