× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

লালমাটিয়া ত্রিকোণ পার্কের পানি নিষ্কাশনে ডিএনসিসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৪ পিএম

রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের উল্টো পাশে অবস্থিত লালমাটিয়া ত্রিকোণ পার্কের রোলার স্কেটিং মাঠের পানি নিষ্কাশনে দ্রুত উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের উল্টো পাশে অবস্থিত লালমাটিয়া ত্রিকোণ পার্কের রোলার স্কেটিং মাঠের পানি নিষ্কাশনে দ্রুত উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের উল্টো পাশে অবস্থিত লালমাটিয়া ত্রিকোণ পার্কের রোলার স্কেটিং মাঠের পানি নিষ্কাশনে দ্রুত উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এ ‘জলাবদ্ধতায় ডুবছে শিশুদের আনন্দ’ শিরোনামে মাঠটির দুরবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরপরই মাঠ থেকে পানি অপসারণের এই উদ্যোগ নেওয়া হয়।

প্রতিবেদনটি নজরে আসার পর মঙ্গলবারই ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মাঠ থেকে পানি নিষ্কাশন করে শিশুদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি সমস্যাটির স্থায়ী সমাধানেরও নির্দেশনা প্রদান করেন। প্রশাসকের নির্দেশনার পর মঙ্গলবার দুপুর থেকেই মাঠের পানি নিষ্কাশনের কাজ শুরু করে সিটি করপোরেশন।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি জানায়, প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে ডিএনসিসির পরিবেশ ও জলবায়ু সার্কেল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা