প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩০ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫২ পিএম
এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমার সন্ধান পাওয়া গেছে। ছবি: ভিডিও থেকে
শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ওই এলাকায় বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
শেরেবাংলা থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ঘটনাস্থলে পুলিশের কয়েকজন কর্মকর্তা গেছেন। তারা আসলেই আমরা বিস্তারিত জানাতে পারবো”।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরকসদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।