× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালাল বিমানবন্দরে আনসারের দায়িত্বশীল ভূমিকায় হারানো শিশু উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৫ পিএম

যথাযথ যাচাই-বাছাই শেষে শিশু রায়হানকে তার বোনের নিকট নিরাপদে হস্তান্তর করা হয়। ফাইল ছবি

যথাযথ যাচাই-বাছাই শেষে শিশু রায়হানকে তার বোনের নিকট নিরাপদে হস্তান্তর করা হয়। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের দায়িত্বশীল ও মানবিক তৎপরতায় উদ্ধার হয়েছে সাত বছর বয়সী এক শিশু।

বিমানবন্দরের হেভি লাগেজ-০৬ নম্বর প্রবেশ গেটে রবিবার রাত দশটার দিকে কান্নাকাটি করা অবস্থায় শিশু রায়হানকে একা দেখতে পান দায়িত্বরত আনসার সদস্য আমান উল্লাহ। 


এ সময় তিনি তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে আশ্বস্ত করেন। ঘটনাটি দ্রুত শিফট ইনচার্জ মো. কবির হোসেনকে জানানো হলে তিনি অনুসন্ধান অভিযান শুরু করেন। তার নির্দেশনায় ড্রাইভওয়েতে কর্মরত আনসার সদস্যরা হ্যান্ডমাইকিং ও বিভিন্ন মাধ্যমে শিশুটির স্বজনদের খুঁজতে থাকেন। টানা এক ঘণ্টার নিবিড় অনুসন্ধানের পর রায়হানের বোন ও তার স্বামীকে খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে এভসেক কর্তৃপক্ষের নির্দেশক্রমে যথাযথ যাচাই-বাছাই শেষে শিশু রায়হানকে তার বোনের নিকট নিরাপদে হস্তান্তর করা হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা