× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোস্তগোলায় পৌনে ৫ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৪ পিএম

রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একজনকে আটক। ছবি: কোস্ট গার্ড

রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একজনকে আটক। ছবি: কোস্ট গার্ড

রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা।

সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা ২ হাজার ৩১০টি ভারতীয় শাড়ি পাওয়া যায়। পরে শাড়িসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত এক চোরাকারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ভারতীয় শাড়ি ও কাভার্ড ভ্যানটি বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা