× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদাবরে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৮ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো। ফাইল ছবি

রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার আদাবর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবুল কালাম আজাদ, মো. রাসেল, মো. আতিকুল, মো. রাসেল পিয়াদা ও লিয়ন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আদাবর থানার বরাতে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর ভোর আনুমানিক সাড়ে ছয়টায় খুরশিদ আলম খানের নেতৃত্বে হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালামসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শ্যামলী হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের ৪১ ও ৪২ নম্বর প্লটের ওপর নির্মিত একটি ভবনে হামলা চালায়। এ সময় তারা ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে এবং প্রধান ফটকে চাপাতি দিয়ে কুপিয়ে দরজা-জানালা ভাঙচুর করে ক্ষতিসাধন করে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা করা হয়।

মামলাটি তদন্তকালে পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে। পরে সোমবার রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। এরপর ভোর আনুমানিক ৬টা ৫ মিনিটে পৃথক আরেকটি অভিযান চালিয়ে বাকি চারজনকে (মো. রাসেল, মো. আতিকুল, মো. রাসেল পিয়াদা ও লিয়ন) গ্রেপ্তার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, সংশ্লিষ্ট বাড়িটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মালিকানা সংক্রান্ত বিরোধ রয়েছে এবং এ সংক্রান্তে আদালতে মামলা চলমান আছে।

গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা