× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান

প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিকসহ ৩ জনের ওপর হামলা

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৯ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৩ পিএম

হামলার শিকার প্রতিদিনের বাংলাদেশের মো. জহিরুল ইসলাম, আগামীর সময়ের মো. সিয়াম হোসেন গাজী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হামলার শিকার প্রতিদিনের বাংলাদেশের মো. জহিরুল ইসলাম, আগামীর সময়ের মো. সিয়াম হোসেন গাজী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে হামলার শিকার হয়ে তিন সাংবাদিক আহত হয়েছেন।

রবিবার রাত পৌনে নয়টার দিকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন—প্রতিদিনের বাংলাদেশের মো. জহিরুল ইসলাম, আগামীর সময়ের মো. সিয়াম হোসেন গাজী এবং পত্রিকার কন্ট্রিবিউটর মো. তোফায়েল আহমেদ।

আহত সাংবাদিক জহিরুল ইসলাম জানান, রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলছিল। ওই সময় তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে তারা তিন সাংবাদিক আহত হন। পরে আশপাশের পথচারীরা তাদের উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে হামলার ঘটনায় তিন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা