× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩০ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩১ পিএম

 গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

 গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ, বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ব্যাচ-২৬২ কে (ফল-২০২৬) বরণ করে নেয়।

 রবিবার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

 বিভাগীয় প্রধান ড. হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম শহীদুল্লাহ, গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেইল ডটকেমর নির্বাহী সম্পাদক  হারুন জামিল।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান।

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‍শিক্ষার্থীদের বাস্তব শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া জরুরি। বর্তমান এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুগে শিক্ষার্থীদের কেবল মুখস্থ বিদ্যা বা সনাতন ডিগ্রির ওপর নির্ভর না করে বাস্তবমুখী দক্ষতা, সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনা অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাস মিডিয়ায় অংশগ্রহণ করতে হবে। এর মাধ্যমে নিজেদের আরো দক্ষ এবং প্রফেশনাল করে তুলতে পারেন। এটি একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তবমুখী কাজের অভিজ্ঞতা অর্জনের একটি চমৎকার মাধ্যম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিকতা বিভাগের প্রভাষক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ বায়েজীদ খান, প্রভাষক জান্নাতুল ফেরদৌস মীম, নাজমুন্নাহার উর্মি, ফারজানা ইয়াসমীন রিতা।

অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন করেন জেএমসি ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসির। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সময় টেলিভিশনের প্রতিবেদক নাইম হাসান, জেএমসি মিডিয়া ক্লাবের সভাপতি ও বিদায়ী মেন্টার ইমু আক্তার মিম, নতুন মেন্টার বরকতুল্লাহ।

 নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের ২৬০-ব্যাচের শিক্ষার্থীরা।

উপস্থাপনায় ছিলেন সৈকত আকন্দ ও নাদিয়া আক্তার। পরে গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা