× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২২ পিএম

এমসিজে ক্লাব লিমিটেড নামে নতুন একটি সামাজিক ক্লাব তাদের কার্যক্রম শুরু করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এমসিজে ক্লাব লিমিটেড নামে নতুন একটি সামাজিক ক্লাব তাদের কার্যক্রম শুরু করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এমসিজে ক্লাব লিমিটেড নামে নতুন একটি সামাজিক ক্লাব তাদের কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ক্লাবটির নামে নিবন্ধনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

রাজধানীর একটি রেস্তোরাঁয় শুক্রবার সন্ধ্যায় ক্লাব ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন। বৈঠকে পরিচালকদের মধ্যে অংশ নেন ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিমভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় ও শাকিল হাসান।

ক্লাব পরিচালনার জন্য গঠিত ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের অন্য পরিচালকরা হলেন জাহিদ নেওয়াজ খান জুয়েল, সাইদ ইসলাম, নুরুল করিম ভূঁইয়া ও শাহেদ আলম।

দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ ক্লাবের সদস্য হতে পারবেন।

ক্লাব ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে আগ্রহীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে সাধারণ সদস্যপদ দেওয়া হবে।

সম্প্রতি ক্লাবটি ‘অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস’ (আরজেএসসি) থেকে নিবন্ধন সম্পন্ন করেছে। এর মাধ্যমে একটি নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে এমসিজে ক্লাব লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

শুক্রবারের বৈঠকে ক্লাবের পরিচালকদের মধ্যে দায়িত্ব বণ্টন, সাধারণ সদস্যপদ প্রদান এবং সদস্যদের জন্য বিশেষ নম্বর বরাদ্দসংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাবকমিটি গঠন করা হয়।

আগামী দিনে ক্লাবটি সদস্যদের সঙ্গে করপোরেট ইন্ডাস্ট্রির নেটওয়ার্কিং বৃদ্ধি, সদস্য ও তাদের পরিবারের চিত্তবিনোদনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে বলে জানিয়েছেন ক্লাবের পরিচালকরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা