× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, হাতবোমা বিস্ফোরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৭ পিএম

ঘটনাস্থল থেকে ব্যানার জব্দ করে পুলিশ। ছবি: সংগৃহীত

ঘটনাস্থল থেকে ব্যানার জব্দ করে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। এ সময় অন্তত ৪টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শনিবার বেলা সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম।

তিনি বলেন, “একদল লোক মিছিল করার উদ্দেশ্যে জড়ো হলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সে সময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।”

ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয় বলেও জানিয়েছেন ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম।

মিছিলের ব্যানারে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ লেখা দেখা গেছে।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, একদল মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মিছিলটি ইবনেসিনা হাসপাতালের পাশ থেকে শুরু হয়ে ২৭ নম্বর সড়কের বাটার বিক্রয়কেন্দ্রের সামনে গেলে পুলিশ তাদেরকে ধাওয়া দেয়। এ সময় একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটনানো হয়।

আটকদের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ওসি ইমদাদুল।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই সময় হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনাও ঘটে।

ওই ঘটনায় করা মামলায় এ পর্যন্ত মোট ১৭৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাদের কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা