× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢামেকে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৯ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক কয়েদির ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল আটটার দিকে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের মেডিসিন বিভাগে ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

নিহত বোরহান উদ্দিন (৭৫)  কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ২৯১১/এ। তিনি কিশোরগঞ্জ কতোয়ালী থানার কাটিয়ারচরের মৃত মুনসুর আলীর ছেলে।

কারারক্ষী সুজন আহমেদ বলেন, “নিহত বোরহান উদ্দিন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে জরুরি বিভাগে নিয়ে আসি। তাকে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে তার মৃত্যু হয়।”

তিনি বলেন, “কি মামলায় সে কারাবন্দি ছিল এ বিষয়টি আমরা বলতে পারব না।”

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনের শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা