× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেল পেলেন ডিএনসিসির মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৭ পিএম

ডিএনসিসির মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মোটরসাইকেল বিতরণ করা হয়। ছবি: ডিএনসিসি

ডিএনসিসির মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মোটরসাইকেল বিতরণ করা হয়। ছবি: ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মোটরসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান কর্মচারীদের হাতে মোটরসাইকেলের চাবি দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় প্রশাসক বলেন, কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল প্রদানের মাধ্যমে নাগরিক সেবা আরও সহজ হবে।

ডিএনসিসি জানায়, যেসব কর্মকর্তা-কর্মচারী মোটরসাইকেল পেয়েছেন তারা ঢাকার মশক নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্ন ও ড্রেন ব্যবস্থার সেবা প্রদান করবেন। যেসব রাস্তায় গাড়ি প্রবেশ করে না সেখানে সহজে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করা যায় এবং এই মোটরসাইকেল এর মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা আরও দ্রুত ও উন্নত করা যাবে।

মোটরসাইকেল বরাদ্দ নীতিমালা অনুযায়ী ২১ জন কর্মকর্তা-কর্মচারী অনুকূলে হায়ার পারচেজ এর ভিত্তিতে ৪৮ লক্ষ টাকা ব্যয় ২১টি মোটরসাইকেল ক্রয় করা হয়। এই কর্মসূচির আওতায় রাজস্ব বিভাগের ৭ জন, স্বাস্থ্য বিভাগের ৬ জন, প্রকৌশলী বিভাগে ৪ জন, সচিব দপ্তরে ২ জন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১ জন ও প্রশাসক দপ্তরের ১ জন মোটরসাইকেল পেয়েছেন। 

কর্মচারীরা ১২০ কিস্তি ঋণ পরিশোধের পর তারা নিজেদের নামে মোটরসাইকেল নিতে পারবেন। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা