× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার ৪৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৮ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর চারটি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

তুরাগ, শেরেবাংলা নগর, বংশাল ও হাজারীবাগ থানা পুলিশ সোমবার এসব অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরাগ থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মঈন আহমেদ (২৪), আহাদ হোসেন (২০), মো. আলামিন (৩০), শিখা আক্তার (৩৪), মো. আলামিন (৭০), মো. হৃদয় (২১), মো. আরিফুর রহমান রাজু (৩৩), মিরাজ আহমেদ ও মো. সাইফুল ইসলাম।

শেরেবাংলা নগর থানা পুলিশ পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন—জি এম নজরুল ইসলাম (৭৫), মোছা. মাকছুদা ইসলাম (৬৫), মো. রকিব মোল্লা (২৪), মো. হৃদয় প্রামানিক (৩৩), মো. নাহিদ (২৪), মো. বাবু মিয়া (২২), মো. হাফিজুল ইসলাম (২৩), মো. শুভ রহমান (১৯), নয়ন দাস (২১) ও মো. সজিব (২৫)।

এদিকে বংশাল থানা পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মীর নাজমুল সাকিব, মো. রফিকুল ইসলাম, মো. সোলাইমান মোড়ল, সোলায়মান, নুর মোহাম্মদ, মো. বাবু, বিল্লাল হোসেন ওরফে বেল্লাল ওরফে বেলাল, ফারুক সরকার, মো. জিসান ও মো. সুমন।

হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে সর্বোচ্চ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—মো. কবির খান, মো. বাদশা মিয়া, মো. রবিন, মো. রেজাউল করিম মানিক, মো. সানাউল্লাহ, মো. শহিদুল ইসলাম, মো. সুমন, সুলতান, মো. সাব্বির, মো. সাজ্জাদ হোসেন, মো. নয়ন বিশ্বাস, মো. ফারুক, মো. তানভীর, মো. শামীম, মো. মিজান, মো. ইউনুস, রাকিব হোসেন, মো. শাহরিয়ার আলম ও মো. মোশরাফ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা