× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামাজিক অস্থিরতার পেছনে রাজনৈতিক বিশ্বাসহীনতার বড় ভূমিকা রয়েছেÑ রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৭ পিএম

সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে সরকার প্রকারান্তরে গণঅভ্যুত্থানের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে সরকার প্রকারান্তরে গণঅভ্যুত্থানের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে সরকার প্রকারান্তরে গণঅভ্যুত্থানের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

এই অভিযোগ জানাতে এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেও সংস্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধনের চেষ্টার প্রতিবাদে  ২০ সেপ্টেম্বর সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভা বর্জনের প্রেক্ষাপট তুলে ধরতে ২১ সেপ্টেম্বর সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

সোমবার বিকেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দলের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিকে সংবিধানবিরোধী বলে চিহ্নিত করার অর্থ হলো, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দাবি তৈরি হয়েছিল, তাকেই অবৈধ বলে গণ্য করা। জুলাই জাতীয় সনদে স্পষ্টভাবে অঙ্গীকার করা একটি প্রতিষ্ঠানকে এভাবে সংবিধানবিরোধী তকমা দেওয়া প্রমাণ করে, সরকার গণঅভ্যুত্থানের অর্জনকে পুরোনো সাংবিধানিক কাঠামোর অধীনেই সীমাবদ্ধ রাখতে চায়Ñ যা রক্তক্ষয়ী অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

হাসনাত কাইয়ূম আরো বলেন, দেশে চলমান সামাজিক অস্থিরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পেছনে রাজনৈতিক বিশ্বাসহীনতার একটি বড় ভূমিকা রয়েছে। জনগণের সঙ্গে করা অঙ্গীকার বারবার অপূর্ণ থেকে যাওয়া, প্রতিশ্রুত সংস্কার কাঠামো গঠনে দীর্ঘসূত্রতা এবং জনআকাঙ্ক্ষার প্রতিষ্ঠানগুলোকেই প্রশ্নবিদ্ধ করার প্রবণতা মানুষের মনে রাষ্ট্র, রাজনৈতিক দল ও প্রক্রিয়ার প্রতি আস্থাহীনতা তৈরি করছে। এই আস্থাহীনতাই সমাজে বিশৃঙ্খলা ও অস্থিরতার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি।

 

হাসনাত কাইয়ূম আরো বলেন, রাজনৈতিক আস্থা পুনরুদ্ধার করতে হলে সরকারকে অবিলম্বে জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে এবং জনআকাঙ্ক্ষাকে সংবিধানবিরোধী বলে দাগিয়ে দেওয়ার প্রবণতা থেকে সরে আসতে হবে।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন সংবাদ সম্মেলনে নিম্নলিখিত দাবি জানায়:

 

ক. সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী আখ্যা দেওয়া থেকে সরকারকে সরে আসতে হবে এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী অবিলম্বে এই পরিষদ গঠন করতে হবে।

খ. সংস্কার পরিষদ গঠনের আগে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির কোনো সিদ্ধান্ত বা সুপারিশ চূড়ান্ত করা যাবে না।

গ. রাজনৈতিক আস্থা পুনরুদ্ধারে সরকারকে জনগণের সঙ্গে করা অঙ্গীকারগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়নের একটি স্বচ্ছ রোডম্যাপ প্রকাশ করতে হবে।

 সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের সহ-সভাপতি হাবীবুর রহমান রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল, নারী বিষয়ক সহ-সম্পাদিকা মনোয়ারা রহমান উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা