প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত
ইনার হুইল বাংলাদেশ-এর ডিস্ট্রিক্ট ৩৪৫-এর অধীন ছয়টি ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত শনিবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যৌথ এই আয়োজনে অংশ নেওয়া ক্লাবগুলো হলো—ঢাকা মেট্রো, ঢাকা ওল্ড টাউন, ঢাকা স্পন্দন, দিলকুশা, গ্রিন ভ্যালি এবং ওয়েসিস ঢাকা।
অনুষ্ঠানে নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব প্রদান করা হয়। পাশাপাশি নতুন সদস্যদের অন্তর্ভুক্তি এবং ‘ইনার হুইল ইয়ার ২০২৬–২৭’-এর বিভিন্ন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডব্লিউডি ৩৪৫-এর চেয়ারম্যান শিরীন আক্তার চৌধুরী। এ ছাড়া বিশেষ উপস্থিতি ছিলেন ইনার হুইল বাংলাদেশের ন্যাশনাল রিপ্রেজেনটেটিভ তাহেরা এস. ওয়াহিদ।
অনুষ্ঠানের সম্মাননা পর্বে অসাধারণ অর্জন ও অনুপ্রেরণাদায়ক অভিযাত্রার জন্য এভারেস্ট বিজয়ী নুরূন্নাহার নিম্মিকে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে পেশাগত উৎকর্ষতা এবং সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ওয়েলনেস কনসালট্যান্ট ও রিজেনারেটিভ মেডিসিনের সঙ্গে সংশ্লিষ্ট ডা. তাওহীদা রহমান ইরীনকে সম্মাননা প্রদান করা হয়।
আয়োজনে ইনার হুইলের বিভিন্ন পর্যায়ের নেতারা, সংশ্লিষ্ট ক্লাবের সদস্য, কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তাদের এই অংশগ্রহণ সংগঠনটির বন্ধুত্ব, সেবা ও সমাজের সঙ্গে সম্পৃক্ততার অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।