× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলাপুরে ট্রেনের বগিতে আগুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৪ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৮ পিএম

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের মিডিয়া কর্মকর্তা তানহা বিন জসিম জানান, রবিবার রাত ৯টা ৩৩ মিনিটে কমলাপুর স্টেশনে ট্রেনের একটি বগিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৯টা ৪৬ মিনিটে প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়। কর্মীদের দ্রুত তৎপরতায় রাত ৯টা ৫২ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রাত ১০টা ১৬ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

তবে ট্রেনের বগিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা