× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৬ পিএম

তেজগাঁও কলেজ মসজিদে বৈঠকে আটককৃতরা। ছবি: সংগৃহীত

তেজগাঁও কলেজ মসজিদে বৈঠকে আটককৃতরা। ছবি: সংগৃহীত

ঢাকার ফার্মগেটের তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটক ব্যক্তিরা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হলেও বর্তমানে পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই চলছে। 

পুলিশের একটি সূত্র জানায়, আটক ব্যক্তিদের নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে মসজিদটিতে অভিযান চালানো হয়। আটকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয়, সাংগঠনিক সম্পৃক্ততা এবং বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে তথ্য যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একাধিক দল কাজ করছে।

আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর বৈঠকের উদ্দেশ্য এবং কথিত সাংগঠনিক সম্পৃক্ততা সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা