নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪২ পিএম
রূপায়ণ সিটিতে দুইদিন ব্যাপী ফুড ফেস্টিভাল শুরু। ছবি: সংগৃহীত
দেশের অন্যতম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল ‘রূপায়ণ ফুড অ্যান্ড ফ্লেভারস’। ১৮ ও ১৯ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রকল্পটির ম্যাজেস্টিক পেরিফেরাল রোডে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
উৎসবে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের জনপ্রিয় খাবার, ডেজার্ট এবং লাইভ ফুড স্টলের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা জানান, রূপায়ণ সিটি উত্তরার বর্তমান বাসিন্দা, সম্ভাব্য ক্রেতা ও তাদের পরিবারের জন্য একটি আনন্দময় কমিউনিটি অভিজ্ঞতা তৈরি করতেই এই উদ্যোগ। এর মাধ্যমে সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
রূপায়ণ সিটি উত্তরার সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.) বলেন, “রূপায়ণ ফুড এন্ড ফ্লেভারস শুধু একটি ফুড ফেস্টিভ্যাল নয়; এটি আমাদের কমিউনিটি লাইফস্টাইলের প্রতিফলন। আমরা চাই পরিবারগুলো এখানে এসে আনন্দময় সময় কাটাক এবং রূপায়ণ সিটি উত্তরার প্রাণবন্ত জীবনধারা কাছ থেকে অনুভব করুক।”
রূপায়ণ সিটি উত্তরা দেশের অন্যতম বৃহৎ প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি, যেখানে নিরাপত্তা, উন্মুক্ত সবুজ পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা এবং উন্নত জীবনযাত্রার সমন্বয়ে গড়ে উঠছে একটি পরিপূর্ণ আবাসিক কমিউনিটি।