× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সায়েদাবাদে চলন্ত বাস থেকে পড়ে সহকারীর মৃত্যু

মেডিক্যল প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:০১ পিএম

ইউনিক বাস। প্রতীকী ছবি

ইউনিক বাস। প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে চলন্ত বাস থেকে পড়ে মো. নাঈম নামের এক বাস সহকারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার বেলা তিনটার দিকে জনপদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত নাঈম ইউনিক বাসের সহকারী ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়, বাবার নাম জাফর হাওলাদার।

নাঈমকে হাসপাতালে নিয়ে আসা ইউনিক বাসের সুপারভাইজার জাহিদ জানান, সায়েদাবাদ থেকে কুয়াকাটা যাওয়ার পথে বাসটি জনপদ মোড়ে ইউটার্ন নিচ্ছিল। এ সময় হঠাৎ মাথা ঘুরে চলন্ত বাস থেকে ছিটকে নিচে পড়ে যান নাঈম। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা