× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কামরাঙ্গীরচরে মাথায় সিলিন্ডার পড়ে ব্যবসায়ীর মৃত্যু

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩১ এএম

ঢাকার কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে গ্যাস সিলিন্ডার পড়ে জামাল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ছবি: এআই

ঢাকার কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে গ্যাস সিলিন্ডার পড়ে জামাল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ছবি: এআই

ঢাকার কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে গ্যাস সিলিন্ডার পড়ে জামাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নূরবাগ এলাকার পুরোনো পুলিশ ফাঁড়ি গলিতে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রাতে তিনি নিজ টিনশেড বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাশের একটি বহুতল ভবন থেকে একটি গ্যাস সিলিন্ডার নিচে পড়ে প্রথমে টিনের চালের ওপর আঘাত করে। পরে সেটি ছিটকে জামাল হোসেনের মাথায় গিয়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত জামাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা তার স্ত্রী বিউটি আক্তার বলেন, “আমার স্বামী পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। রাতে আমার স্বামী আমাদের নিজ টিনসেড বাসা বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। আমাদের বাসার দুই পাশে একটি ৫তলা ও একটি ৬তলা ভবন রয়েছে। হঠাৎ যেকোনো একটি ভবন থেকে একটি গ্যাস সিলিন্ডার নিচে পড়ে। প্রথমে ঘরের টিনের চালের ওপর আছড়ে পড়ে এবং সেখান থেকে ছিটকে সরাসরি আমার স্বামীর মাথার উপর পড়ে।”

তবে ঠিক কীভাবে বা কোন ভবন থেকে সিলিন্ডারটি পড়েছে, তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলের পাশে পাঁচ ও ছয়তলা দুটি ভবন রয়েছে। ফলে কোন ভবন থেকে সিলিন্ডারটি পড়ে জামাল হোসেনের মাথায় আঘাত করে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জামাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এ ঘটনায় সিলিন্ডারটি কোন ভবন থেকে পড়েছে এবং কীভাবে সেটি নিচে পড়ে পথচারীর ওপর আঘাত করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা