× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদলের সহযোগিতায় ঢাকায় সাবেক আওয়ামী লীগ এমপি আটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৯ এএম

ঢাকার মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগের সাবেক এমপি খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগের সাবেক এমপি খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার মো. আজিজুল হক আরজুকে (৬৯) আটক করেছে পুলিশ।

লালমাটিয়ার মিনা বাজারের সামনে থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় ছাত্রদল নেতাদের সহযোগিতায় অভিযান চালিয়ে সাবেক এই এমপিকে আটক করা হয়। আটকের সময় কিছুটা ধস্তাধস্তির ঘটনায় তিনি সামান্য আঘাত পান। এ ছাড়া তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছেন।

শারীরিক অবস্থা বিবেচনায় পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

খন্দকার মো. আজিজুল হক আরজু ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি পাবনার আমিনপুর থানার নাটিয়া বাড়ীতে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রয়োজনীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা