× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে পুড়িয়ে হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪২ পিএম

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ফাইল ছবি

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী শারমিনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী দুলাল হোসেন ওরফে দুলু ওরফে জুয়েলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান রবিবার এ রায় দেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি দুলালকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

খালাস পাওয়া আসামিরা হলেন- দুলালের ভাই হারুন, ভাবি মোরশেনা, বোন সুমাইয়া ও বোন জামাই রাজু। সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০১ সালে দুলালের সঙ্গে শারমিনের বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে শারমিনকে মারধর করতেন দুলাল।

এজাহার থেকে আরও জানা যায়, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে যৌতুকের জন্য তাকে মারধরের পর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শারমিনের শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ সেপ্টেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় শারমিনের মা মোমেলা কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিচার চলাকালে ট্রাইব্যুনাল নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় এক আসামি জরিনা বেগম মারা যান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা