× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬২৯, ট্রাফিক আইনে ২৪৭৮ মামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, মোবাইল ফোন ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৯৫, মিরপুরে ২০৩, গুলশানে ৫৫, উত্তরা বিভাগে ৪৯ এবং গোয়েন্দা বিভাগে ১২ জন রয়েছেন।

অভিযানকালে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি এয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা ও ৩২টি রেডবল কার্তুজ উদ্ধার করা হয়।

এ ছাড়া ৫৫টি মোবাইল ফোন, সাতটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, একটি সাদা বোতলে থাকা অ্যালকোহল, একটি সিএনজি, তিনটি মোটরসাইকেল, চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড, একটি চাপাতি ও নগদ ১৮ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৭৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময় ৪১৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০০টি, লালবাগে ১৩৩টি, মতিঝিলে ৩১৪টি, ওয়ারীতে ২৭০টি, তেজগাঁওয়ে ১২০টি, মিরপুরে ৫১৭টি, উত্তরা বিভাগে ৬৪২টি এবং গুলশান বিভাগে ৩৮২টি মামলা করা হয়েছে।

এর মধ্যে উত্তরা বিভাগে সর্বোচ্চ ৬৪২টি এবং মিরপুর বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫১৭টি মামলা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার এসব মামলা করা হয় বলে জানিয়েছে ডিএমপি। মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

গুলশানে মিছিলে অংশ নেওয়ায় ৪০ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশানে ছাত্রালীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে শনিবার রাতে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা