× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৮ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর বাড্ডা থানার হোসেন মার্কেটের পিছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় ভাইয়ের বাসায় মোহাম্মদ রানা (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। 

শনিবার রাত ১০টার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর আহত অবস্থায় রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত রানার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী থানা। তিনি বর্তমানে ভাটারা থানাধীন নতুন বাজার কাজীবাড়ি এলাকায় থাকতেন। তিনি পেশা গাড়ি চালক।

আহত রানা বলেন, “আমি শনিবার বেলা ৩টার দিকে উত্তর বাড্ডার ৩৩৭ নম্বর বাসায় আমার ভাই জয়ের বাসায় দাওয়াত খেয়ে ওখানেই ঘুমিয়েছিলাম। রাত ১০টার দিকে হঠাৎ বাসার ভেতরের দরজা দিয়ে ওই এলাকার সন্ত্রাসী তামিম ও আরও ২ জন প্রবেশ করে। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে আমার ডান পায়ে হাঁটুর উপরে গুলি করে তারা দ্রুত পালিয়ে যায়।”

তিনি বলেন, “আমার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা চাইত। আমি তামিমকে চাঁদা দিতে নিষেধ করি। তামিম ক্ষিপ্ত হয়ে চাঁদা না পেয়ে এই গুলির ঘটনা ঘটতে পারে বলে আমার ধারণা।”

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, “বাড্ডায় রানা নামের এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছে। তার ডান পায়ের হাঁটুর ওপরে গুলি লেগেছে। ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পরে তাকে স্বজনরা বাসায় নিয়ে যায়। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা