× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে উত্তরায় সভা ও দোয়া মাহফিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩১ পিএম

প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে উত্তরায় সভা ও দোয়া মাহফিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে উত্তরায় সভা ও দোয়া মাহফিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজু এবং অসুস্থতাজনিত কারণে মারা যাওয়া সাংবাদিক শিমূলী আক্তার নিলুর স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালিভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় মেট্রোপলিটন প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনের সড়কে এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে প্রয়াত তিন সাংবাদিকের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও সহকর্মীরা অংশ নেন।

গত ১৬ জুলাই বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে উত্তরার জসীমউদ্দীন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজু। অন্যদিকে, অসুস্থ অবস্থায় মারা যান সাংবাদিক শিমূলী আক্তার নিলু।

মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি এইচ আর হাবীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজান বিন নূরের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর ডেপুটি এডিটর মাকসুদেল হোসেন খান (মাকসুদ)।

সভায় বক্তারা প্রয়াত তিন সাংবাদিকের কর্মময় জীবনের স্মৃতিচারণা করেন এবং তাদের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের সত্য ও সাধারণ মানুষের অধিকারের কথা তুলে ধরতে জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেন। তাদের অকালমৃত্যুতে পরিবারগুলো চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছে। এই সংকট কাটাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে রাষ্ট্র ও সমাজের বিত্তবানদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কে আর খান মুরাদ, ‘নজর বিডি’র সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক বিজয়, কামাল, তমাসহ আরও অনেকেই।

আলোচনা সভা শেষে প্রয়াত তিন সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত ব্যক্তিদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা