জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে বৃহস্পতিবার আত্মপ্রকাশ করে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থক সাংবাদিকদের সংগঠন ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। ছবি: ফেসবুক থেকে
গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থক সাংবাদিকদের সংগঠন ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ হয়েছে। ফেস দ্য পিপল এর সম্পাদক সাইফুর সাগর আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের আহসান কামরুল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে বৃহস্পতিবার আত্মপ্রকাশ অনুষ্ঠান ও আলোচনা সভায় আন্দোলনে নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান কমিটি ঘোষণা করেন।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন:
সদস্য হিসেবে রয়েছেন:
আহ্বায়ক সাইফুর সাগর বলেন, “জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) সময়ের প্রয়োজনে তৈরি হয়েছে। জুলাইপন্থী সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে”।
সদস্য সচিব আহসান কামরুল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যম সঠিক ভূমিকা রাখতে না পারলেও এখনো গণমাধ্যমের কাছে মানুষের কাছে প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে কাজ করার লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি”।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, “অন্যদের সমালোচনা করার আগে আমাদের নিজেদের আত্মসমালোচনা করতে হবে। আমরা যেন পূর্ববর্তীদের মতো না হয়ে যাই। এজন্য কেউ আহত হয় এমন কথার বদলে লোম দাঁড়িয়ে যাওয়া নাটক-সিনেমা-গানসহ সৃষ্টিশীল কাজ করতে হবে”।
ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, “সাংবাদিকদের অংশগ্রহণ ছাড়া অভ্যুত্থান সম্ভব ছিল না। ক্ষুদ্র অংশ হলেও তাদের সমর্থন ছিল। দলান্ধতার বদলে তাদেরকে এখনও দেশের জন্য কাজ করে যেতে হবে”।
আলোকচিত্রী শহীদুল আলম বলেছেন, “প্রেস ক্লাবে শেখ হাসিনার ছবি সাংবাদিকরাই ঝুলিয়েছিল। এখনও যাতে একই ধরনের কাজ না হয়। দেশের মানুষের জন্য নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে হবে, যাতে সরকার পরিবর্তন হলে সাংবাদিকদের পালিয়ে যেতে না হয়”।
সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও এই সংগঠন অন্যতম যুগ্ম আহবায়ক সৈয়দ শিমুল পারভেজ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যদি মাল্টিমিডিয়া, কনটেন্ট ক্রিয়েটর ও মোবাইল সাংবাদিকরা এগিয়ে না আসতেন, তবে হাসিনার পতন হওয়াটা প্রায় অসম্ভব ছিল। কারণ অধিকাংশ মেইনস্ট্রিম মিডিয়া তখন স্বৈরাচার সরকারের পা চাটা দালাল ও গোলাম ছিল”।
আগামীর বাংলাদেশে আর কোন দালাল পা চাটা সাংবাদিক দেখতে চাই না বলেও তিনি আহ্বান জানিয়েছেন।
জেজেইউর যুগ্ম আহ্বায়ক তালুকদার রুমি বলেন, “ফ্যাসিবাদের সময়েও বহু সাংবাদিক আন্দোলন সংগ্রাম করেছে। তারা সেসময়ে বঞ্চিত ছিল, এখনও বঞ্চিত। জুলাইয়ের সাংবাদিকদের ন্যায্য হিস্যা আদায়ে জেজেইউ কাজ করে যাবে”।
এ ছাড়াও শহিদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন এবং শহিদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দেরিতে হলেও এ সংগঠনের আত্মপ্রকাশ হওয়ায় তারা আশা প্রকাশ করেন। তবে চরম শত্রুও যেন অন্যায়ের শিকার না হন, সেটিও খেয়াল রাখতে হবে।