প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৪ এএম
ঢাকার ধানমন্ডিতে এপেক্সের শোরুমে আগুন। ছবি: সংগৃহীত
ঢাকার ধানমন্ডিতে জুতার ব্র্যান্ড এপেক্সের শোরুমে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ২৭ নম্বরে সড়কের শোরুমে এ আগুন লাগে।
ছয়তলা ভবনটির পুরোটাই এপেক্সের শোরুম হিসেবে ব্যবহার হয়ে আসছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, এক ঘণ্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আবু তালহা বিন জসিম বলেন, সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
সংস্থার নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, “ছয়তলা এ ভবনের আগুন নিয়ন্ত্রণের জন্য ছয়টি টিম গেছে। ইতোমধ্যে চারটি টিম কাজ করছে, অল্প সময়ের মধ্যে বাকি দুইটি টিম পৌঁছে যাবে।”