× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় ট্রাভেল এজেন্সিতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩১ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪২ এএম

উত্তরায় ট্রাভেল এজেন্সিতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

রাজধানীর উত্তরায় একটি ট্রাভেল এজেন্সির কার্যালয়ে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আবুল খায়ের ওরফে খাইরুল নামে একজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত ‘টুলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের মালিক মো. নজরুল ইসলামকে মারধর ও আটকে রাখার অভিযোগ রয়েছে। পরে দর-কষাকষির একপর্যায়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ৩ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা নিয়ে যায় খাইরুলসহ অন্যরা। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর নজরুল ইসলাম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলায় এজাহারনামীয় তিনজনসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার খাইরুল মামলার ২ নম্বর আসামি। তার কাছ থেকে ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে প্রধান আসামি হিসেবে আবুল কালাম আজাদের নাম উল্লেখ করা হয়েছে। তিনি ওই প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী। গত ৩০ জুলাই চাকরি ছাড়ার পর থেকেই তিনি প্রতিষ্ঠানটির ক্ষতি করার চেষ্টা করছিলেন বলে বাদীর অভিযোগ।

এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার সময় অভিযুক্তরা অফিসের একটি সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং ডিভিআর খুলে নিয়ে যায়। এতে প্রায় ১৯ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা