× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৮৭ মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:২০ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো। ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৬৮৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

শনিবার দিনভর এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ রবিবার থেকে জানানো হয়েছে, অভিযানে ১৬৮৭টি মামলার পাশাপাশি ৪২০টি গাড়ি ডাম্পিং ও ৩০৩টি গাড়ি রেকার করা হয়েছে।

বিভাগওয়ারী মামলার তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি ৩১৬টি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। এর মধ্যে রয়েছে ১২টি বাস, ১০টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৭৭টি মোটরসাইকেল। এরপর ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮৩টি ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭১টি মামলা হয়েছে।

অন্যান্য বিভাগের মধ্যে ট্রাফিক-মতিঝিলে ২৩৯টি, ট্রাফিক-লালবাগে ১৫৬টি, ট্রাফিক-গুলশানে ১৫০টি, ট্রাফিক-তেজগাঁওয়ে ১৩৭টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১৩৫টি মামলা করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে আরও জানা যায়, অভিযানে মোট ৪২০টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে এবং নিয়ম ভেঙে রাস্তায় রাখা ৩০৩টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা