× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে এসবি সদস্যকে হত্যার ঘটনায় মামলা, আসামি ৩৫

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৪ পিএম

হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সদস্য আলতাফ হোসেনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে।

নিহত পুলিশ সদস্যের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা করেছেন।

মামলায় জহিরুলসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি জহিরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জহিরুল সাভারের বড়দেশী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে বৃদ্ধ এক রিকশাচালককে মারধরের প্রতিবাদকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে সেটিই আলতাফ হোসেন হত্যাকাণ্ডে গড়ায়।

পুলিশের ভাষ্য, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আমিনবাজারের বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে শনিবার রাত আটটার দিকে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে তাকে ও রিকশাটিকে ধাক্কা দেয়।ৎ

বিষয়টি দেখে কাছাকাছি থাকা আলতাফ হোসেন এগিয়ে গিয়ে বেপরোয়া গাড়ি চালানো ও বৃদ্ধকে আঘাতের প্রতিবাদ করেন।

একপর্যায়ে প্রাইভেটকারে থাকা চার-পাঁচজন যুবক তার ওপর হামলা চালায়। পরে আরও লোকজন এসে তাকে বেধড়ক মারধর করে।

এতে তিনি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা