× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি সোনাসহ বিমানকর্মী আটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৩ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে উদ্ধার করা ১২০টি স্বর্ণের বার। ছবি: এনবিআর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে উদ্ধার করা ১২০টি স্বর্ণের বার। ছবি: এনবিআর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক টেকনিক্যাল হেলপারকে প্রায় ১৪ কেজি সোনাসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

বিমানবন্দর থেকে শনিবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। জব্দ করা সোনার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগের পরিচালক মেজর ফারহান তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮-এ সোনা চোরাচালানের তথ্য পায় ঢাকা কাস্টম হাউস। পরে কাস্টমস কর্মকর্তারা ও প্রিভেন্টিভ টিম বিমানের ভেতরে বিশেষ তল্লাশি চালাতে সেখানে উপস্থিত হন। বিমানটি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যরা বের হওয়ার সময় নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় তাদের তল্লাশি করা হয়।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরিহিত বেল্টের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে উদ্ধার করা বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে ইনভেন্টরি করা হয়। সেখানে ১২০টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার বারের ওজন ১৩.৯২ কেজি।

তিনি আরও জানান, ঢাকা কাস্টম হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানের মাধ্যমে এ সোনা চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়েছে। জব্দ করা সোনার বারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান পণ্যের গুদামে সংরক্ষণ করা হয়েছে। অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী সোনার বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা