× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘ সম্মেলনকে সামনে রেখে ঢাকায় বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আলোচনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৮ পিএম

 জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) অধিবেশন। ছবি: ইউএন ওয়াচ

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) অধিবেশন। ছবি: ইউএন ওয়াচ

আসন্ন ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) অধিবেশনকে সামনে রেখে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে শনিবার সকাল ১০টায় এ আলোচনা অনুষ্ঠিত হবে। সেন্টার ফর এনআরবির উদ্যোগে আয়োজিত ৬০ মিনিটের এ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা অংশ নেবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। নতুন সরকারের সময়কালে এটিই প্রথম জাতিসংঘ সম্মেলন হওয়ায় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, এফবিসিসিআই প্রশাসক, সুপ্রিম কোর্ট বারের সভাপতি, ঢাকা বারের সাবেক সভাপতি, সাবেক রাষ্ট্রদূত ও সচিব এবং বিনিয়োগ ও নিরাপত্তা গবেষণা বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।

আয়োজকদের দাবি, জাতিসংঘের আসন্ন অধিবেশনকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিবাচক প্রচার জোরদার করার পাশাপাশি দেশের প্রতি প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানো এবং বিনিয়োগে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

সেন্টার ফর এনআরবি প্রতিবছর ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ’-এর অংশ হিসেবে এ ধরনের আলোচনা ও প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনা ও ইতিবাচক দিকগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের দেশে বিনিয়োগ এবং বৈধ পথে অর্থ প্রেরণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা অনুষ্ঠানটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের জন্য সংবাদমাধ্যমগুলোর সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা