× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারারক্ষী-আইনজীবী ছদ্মবেশে প্রতারণা, গ্রেপ্তার ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১২ পিএম

কারারক্ষী-আইনজীবী ছদ্মবেশে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুইজন। ছবি: ডিএমপি

কারারক্ষী-আইনজীবী ছদ্মবেশে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুইজন। ছবি: ডিএমপি

কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে অভিনব কৌশলে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

গাজীপুরের কালীগঞ্জে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন মো. আবদুস সালাম ও মো. সুরুজ।  এ সময় তাদের কাছ থেকে তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। 

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন শুক্রবার এ তথ্য জানান।

তিনি জানান, গত ১ জুলাই হাতিরঝিল থানায় দায়ের করা একটি মোবাইল ব্যাংকিং প্রতারণার মামলা তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়।

আকতার হোসেন আরো বলেন, চক্রের সদস্যরা সরকারি ওয়েবসাইট থেকে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের মুঠোফোন নম্বর সংগ্রহ করতেন। পরে তাদের ফোন করে সংশ্লিষ্ট এলাকার আসামিদের বিষয়ে তথ্য নিতেন। সেই তথ্যের ভিত্তিতে আসামিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিজেদের একজনকে কাশিমপুর কারাগারের প্রধান ফটকের ‘কারারক্ষী সাইফুল’ হিসেবে পরিচয় দিতেন।

তারা পরিবারের সদস্যদের জানাতেন, তদের স্বজনের জামিন হয়েছে এবং আদালতের প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। পরে ‘সিরাজ’ নামে এক আইনজীবীর মুঠোফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলা হতো। ওই নম্বরে ফোন করলে চক্রের আরেক সদস্য নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে নির্দিষ্ট বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলতেন। প্রতারকরা টাকা পাওয়ার পর তা তুলে নিয়ে নম্বর বন্ধ করে দ্রুত এলাকা ছেড়ে চলে যেতেন। 

ডিবি আরও জানায়, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে অভিযান চলছে। তবে অপরিচিত ব্যক্তির পরিচয় নিশ্চিত না হয়ে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে ডিবি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা